দশম সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর বিকেল চারটায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়। 

দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়েছে। ওই অধিবেশন গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে উত্থাপিত আটটি বিলের মধ্যে ছয়টি বিল পাস হয়।