দশম সংসদের সপ্তম অধিবেশন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। এই অধিবেশন কত দিন চলবে তা আজ বিকেল চারটায় অনুষ্ঠেয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই বৈঠকে সভাপতিত্ব করবেন।
জাতীয় সংসদ সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই অধিবেশন ১০ থেকে ১৫ কার্যদিবস স্থায়ী হতে পারে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ক্ষমতাবলে গত ১৬ আগস্ট এই অধিবেশন আহ্বান করেছিলেন।