দশম সমাবর্তনের নিবন্ধন শুরু ৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে নিবন্ধন। চ​লবে ৩০ নভেম্বর পর্যন্ত। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ সমাবর্তন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ৯টি অনুষদ ও ৫টি ইনস্টিটিউট থেকে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৭৭১ জন গ্র্যাজুয়েটকে সনদ দেওয়া হয়।