দশম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা গত বুধবার বিকেলে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হয়। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলমের সভাপতিত্বে সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, স্বতন্ত্র পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, কোম্পানির বিক্রয় ও কর-পরবর্তী মুনাফা গত বছরের তুলনায় যথাক্রমে ২৪ দশমিক ৪৪ ও ১২ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯ কোটি ৫০ লাখ এবং ১৯ কোটি ৩৫ লাখ টাকা হয়েছে।৩০ জুন ২০১২ অর্থবছরের হিসাব অনুযায়ী, কোম্পানির শেয়ার প্রতি আয় এবং নিট সম্পদ মূল্য যথাক্রমে ৩.৫৮ টাকা এবং ২২.৮৭ টাকা। কোম্পানিটি ইতিমধ্যে প্রাথমিক গণপ্রপ্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন বৃদ্ধির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমোদন পেয়েছে। ১০ টাকা মূল্যের এক কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার (১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২৫ টাকা) বিক্রি করে ৪০ কোটি টাকা সংগ্রহের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হবে কোম্পানিটি। আইপিও আবেদনের টাকা সংগ্রহ শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকে। বিজ্ঞপ্তি।