দশমিনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর দশমিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা গত বুধবার পটুয়াখালী জেলা ও দশমিনা উপজেলা প্রশাসন কার্যালয়ে পৌঁছেছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহামঞ্চদ জাবেরের স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, ইকবাল মাহমুদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় তাঁকে ইউপির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া সমীচীন নয়। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(১) অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।ফ্যাক্সবার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন।