দশমিনায় কলেজ ভবনের দেয়াল ধসে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তিন শ্রমিক আহত হয়েছেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।আহত শ্রমিকেরা হচ্ছেন লাল মিয়া (৩৫), নূর হোসেন (২৫) ও হারেজ মিয়া (৩৫)। তাঁদের মধ্যে হারেজ মিয়া দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক মাস আগে আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে ১৭৫ ফুট দৈর্ঘ্য, ২৫ ফুট প্রস্থ ও ১১ ফুট উচ্চতার টিনশেড ভবনের কাজ শুরু হয়। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হঠাৎ ওই ভবনের দেয়াল ধসে পড়ে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আবুল কালাম বলেন, ‘আমরা ভবন নির্মাণের বিষয়ে স্থানীয় প্রকৌশলীদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। কিন্তু সেটি কেন ভেঙে পড়ল, তা এখনো বুঝতে পারছি না।’শুক্রবার সকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে এক সভায় ভবনের দেয়াল ধসের কারণ অনুসন্ধানের জন্য কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।