দশমিনায় ডাকা হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনা শহরে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের একটি পক্ষের ডাকা আজ রোববারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা হরতাল প্রত্যাহার করেছেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, আইন-বিষয়ক সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার আওয়ামী লীগ-যুবলীগের মিছিলে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ওই দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি পক্ষ দশমিনা শহরে রোববার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল।