দশমিনায় শিশুমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশুদের জন্য হ্যাঁ বলুন’ শীর্ষক স্লোগান নিয়ে পটুয়াখালীর দশমিনায় গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে।পটুয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সকাল নয়টায় শিশুদের শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। মেলাকে ঘিরে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা বিভিন্ন স্টলের মাধ্যমে শিশুদের মধ্যে শিখন উপকরণ বিতরণ করে।