দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে গত মঙ্গলবার বিকেল ছয়টা থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। পাটগ্রাম বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ সরবরাহের জন্য তিনবিঘা করিডোরে স্থাপিত আন্ডার গ্রাউন্ড ক্যাবল লাইনে মূল লাইন থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুতের সংযোগ দেন রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ) প্রধান প্রকৌশলী অলোক কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন সরকার ও পাটগ্রাম বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী নূর ইসলাম।১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে চারটি ট্রান্সফরমারের মাধ্যমে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলের প্রায় এক হাজার ২০০ পরিবারকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গত মঙ্গলবার পর্যন্ত ৯৭ জন সংযোগের অনুমতি পেয়েছে। এসব গ্রাহক পরীক্ষামূলকভাবে বিদ্যুতের সুবিধা পেয়েছেন বলে আবাসিক প্রকৌশলী নূর ইসলাম জানান।ছিটমহলের বাসিন্দা আবু তালেব মঙ্গলবার বলেন, ‘আজ থেকে আমরা বিদ্যুতের সংযোগ পেলাম। এখন খুব কম খরচে চাষাবাদ করা যাবে। দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ সরবরাহের জন্য গত ২২ ফেব্রুয়ারি তিনবিঘা করিডোরে দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ে বৈঠকে সমঝোতা চুক্তি সই হয়।