দহগ্রাম-আঙ্গরপোতায় থ্রিজি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতায় গ্রামীণফোনের থ্রিজি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা সোয়া ১টার দিকে গণভবন থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় দহগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক প্রতিমন্ত্রী চেয়ারম্যান মোতাহের হোসেন ও গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।
ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।