দহগ্রাম-আঙ্গরপোতায় বিদ্যুত্ সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুত্ সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার তিন বিঘা করিডোরের ভারতীয় অংশে ভূগর্ভস্থ কেব্ল স্থাপন শুরু করে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মীরা।জানা গেছে, পিডিবির কর্মীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিন বিঘা করিডোরে ভারতীয় অংশে কাজ করার অনুমতি পায়। ১১টার পর তাঁরা বাংলাদেশ অংশে কাজ করেন।এ সময় রংপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও আনিছুর রহমান, ৩১ রাইফেল ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানির কমান্ডার মো. বাছেদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১৭ বিএসএফ ব্যাটালিয়নের বাগডোকরা ক্যাম্পের পরিদর্শক মনুতোষ দেবনাথ।সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুত্ সঞ্চালন লাইন স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। এরই ধারবাহিকতায় ২২ ফেব্রুয়ারি এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়।