দা-কুড়ালের ঘোষণা সহিংসতার উসকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংস আন্দোলনে গেলে বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন প্রশাসনও চুপ করে বসে থাকবে না। গত বৃহস্পতিবার সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে প্রধান প্রতিপক্ষ ভেবেই আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে একাধিকবার সভা করেছেন। প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে।
সম্প্রতি বিরোধীদলীয় এক নেতার দা-কুড়াল আর খন্তা নিয়ে মাঠে নামার ঘোষণাকে সহিংসতার উসকানি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দল নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে মরা নদীতে জোয়ার সৃষ্টির চেষ্টা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহামঞ্চদ সফিউল আরিফ, জেলা আ. লীগের সভাপতি আবদুর রহমান, সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।