দা-বন্দুক দিয়ে নেতা হওয়া যায় না: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যেকোনো পর্যায়ে নেতা হতে হলে দা-বন্দুক পরিহার করতে হবে। দা-বন্দুক দিয়ে নেতা হওয়া যায় না। সঠিক নেতা হতে হলে জ্ঞান অর্জন করা উচিত। এর কোনো বিকল্প নেই।’ গত বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে জেলা ই-সেবাকেন্দ্র বিষয়ে এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিয়ানীবাজার থানায় নতুন একটি গাড়ি উপহার দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রায় দেড় লাখ পুলিশ। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করলে আমাদের আরও দ্বিগুণ পুলিশ সদস্য নিয়োগ দিতে হবে। কিন্তু এত লোকের কর্মসংস্থান করার মতো আর্থিক সংগতি সরকারের নেই।’