দাঁড়িপাল্লামুক্ত মনোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবন মিলনায়তনে গতকাল সোমবার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। এতে লালমনিরহাট চেম্বারের মনোগ্রাম থেকে দাঁড়িপাল্লা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নিজেদের ব্যবসায়িক সম্ভাবনা ও সংকট বিষয়ে বক্তব্য দেন চেম্বার কার্যকরী কমিটির সহসভাপতি মো. আবদুল হাকিম, চেম্বার সদস্য খোরশেদ আলম সরকার, মো. আবদুল হাই, শাহ আলম শেখ প্রমুখ। সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সভাপতি শেখ আবদুল হামিদ বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করার বিনিময়ে সরকারকে কর প্রদান করেন এবং নিজেরাও সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেন। তাই কারও কোনো রকম অন্যায় চাপ বা প্রভাব অথবা ক্ষতিকারক কোনো কিছু ব্যবসায়ীরা মেনে নেয়নি, নেবেও না।
এক প্রশ্নের জবাবে সভাপতি প্রথম আলোকে বলেন, এখন তো ডিজিটাল যুগ। এখন আর দাঁড়িপাল্লা চলে না। তাই মনোগ্রাম থেকে দাঁড়িপাল্লা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।