দাঁড়িয়ে থাকা বাসে অপর বাসের ধাক্কা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে অপর একটি বাস এসে ধাক্কা দেওয়ায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী তিতাস পরিবহনের একটি বাস যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পোশাক কারখানার নারী শ্রমিক বহনকারী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে দুই বাসেরই যাত্রীরা আহত হন।

সাভার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।