দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা দেওয়ায় ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত দুজন। আজ শুক্রবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন বগুড়ার কাহালু উপজেলার উলক্ত গ্রামের আনিসার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও একই থানার শিকড় গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এখলাছ উদ্দীন (৪২)। এ ঘটনায় আহত চালক বক্কর আলী (৩০) ও ট্রাকের এক যাত্রীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) বেনু রায় জানান, কোনাবাড়ীর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। ভোররাত সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোস্তফা ও এখলাছ মারা যান। চালকসহ দুজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। তাঁরা সেখানে চিকিৎসাধীন।