দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলিপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে মাইক্রোবাসটি ঘটনাস্থলে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী ইকরামুল (২৪) ও জহিরুল ইসলাম (৫২) নিহত হন। আহত চারজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ইকরামুলের ভাই আহত সোহেল মিয়া জানান, চালক অতিরিক্ত গতিতে মহাসড়কে ইউটার্ন নেওয়ার কারণে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।