দাইমা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাইমায়ের স্বীকৃতি দাও, মা ও শিশুর জীবন বাঁচাও’ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের রাথুরিয়া দাইঘরে দাইমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন উবিনীগ এ সম্মেলনের আয়োজন করে। দাইমা আনোয়ারা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা। উবিনীগের স্বাস্থ্য গবেষক রোকেয়া বেগমের সঞ্চালনায় বক্তৃতা করেন কুষ্টিয়ার দাইমা আলেয়া বেগম, চাঁপাইনবাবগঞ্জের দুলালী বেগম, পাবনার মদিনা বেগম, কুষ্টিয়ার ডলি ভদ্র। সম্মেলনে পাবনা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ৮০ জন দাইমা অংশ নেন।