দাউদ মার্চেন্ট তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ‘সন্ত্রাসী’ আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম নুরু মিয়ার আদালতে হাজির করে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত দাউদ মার্চেন্টের জামিন আবেদন নাকচ করে দেন।
দাউদ মার্চেন্ট ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার গুলশান কুমার হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। তিনি ভারত থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করার পর ২০০৯ সালের ২৬ মে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার হন। জাল পাসপোর্ট তৈরি ও বেআইনি অনুপ্রবেশের মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। সম্প্রতি তিনি জামিন পান। এরপর গত সোমবার রাতে তাঁকে আবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় দাউদ মার্চেন্টকে খিলগাঁও এলাকা থেকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাঁর সঙ্গে কোনো পাসপোর্ট বা ভিসা আছে কি না জানতে চাইলে তিনি দেখাতে পারেননি।