দাউদকান্দি ও বেড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি ও পাবনার বেড়া উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): উপজেলার শহীদনগর এলাকায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে একটি মোটরসাইকেলের চাপায় পথচারী বিজয় সরকার (৪০) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। একই দিন সকাল সাড়ে সাতটার দিকে স্বল্প পেন্নাই নামক স্থানে একটি অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী রেহেনাতুন নেসা (৮০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি তিতাস উপজেলার ইউসুফপুর গ্রামে।বেড়া (পাবনা): পায়না নামক স্থানে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে একটি নছিমন দিলীপ হালদার (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে তিনি সেখানে মারা যান।