দাউদকান্দিতে অপহৃত, ঢাকায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্বকাউয়াদি গ্রামের নাছির উদ্দিনের ছেলে রিফাত উদ্দিনকে (সাড়ে তিন বছর) ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, চাচাত ভাই রাসেল মিয়া (২৫) শুক্রবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে রিফাতকে। পরে মুক্তিপণ চায়।
পুলিশ জানায়, আজ শনিবার সকালে নাছির উদ্দিন দাউদকান্দি থানায় লিখিত অভিযোগ করেন। তাতে বলা হয়, শুক্রবার বিকেলে চিপস কিনে দেওয়ার কথা বলে রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাসেল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রাসেল মুক্তিপণ দাবি করে।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, রাজধানীর গুলিস্তান থেকে আজ শনিবার রিফাতকে উদ্ধার করা হয়েছে এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।