দাউদকান্দিতে আটটি দেশের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি দেশের একটি প্রতিনিধিদল ‘কুমিল্লার দাউদকান্দি মডেল’-এর অধীনে প্লাবন ভূমিতে মাছ চাষের প্রকল্পগুলো গতকাল বুধবার পরিদর্শন করেছে।
বিশ্বের অন্যান্য দেশে প্লাবন ভূমিতে মাছ চাষ অথবা মাছ চাষ কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে এ প্রকল্প পরিদর্শন করে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলটি গতকাল সকাল ১০টা থেকে উপজেলার ইলিয়টগঞ্জ খিরাইসহ কয়েকটি মৎস্য খামার ঘুরে দেখে। পরে প্লাবন ভূমিতে মাছ চাষের সফলতার ইতিহাস জানতে তাঁরা স্থানীয় বেসরকারি সংস্থা শিশুক ইলিয়টগঞ্জ কার্যালয়ে মৎস্য চাষি ও স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজের সঙ্গে ভারত, লাইবেরিয়া, মালয়েশিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের প্রতিনিধিরা প্রকল্পটি ঘুরে দেখেন। এ সময় আরও ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রধান মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস আখন্দ প্রমুখ।