দাউদকান্দিতে আলী ভুইয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী ভুইয়া
মোহাম্মদ আলী ভুইয়া

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী ভুইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার নির্বাচন হয়। কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থী।

মোহাম্মদ আলী ভুইয়া (আনারস প্রতীক) এক লাখ ২০ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হাজী আবুল হাসেম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৪৬৭ ভোট। ভোটের দিন দুপুরে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী আবুল হাসেম।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আমান উল্লাহ (পানপাতা প্রতীক) ‍ ২৭ হাজার ৫৭ ভোট এবং রোজিনা আক্তার (প্রজাপতি প্রতীক) ৪৪ হাজার ৯৮২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম হাসান (চশমা প্রতীক) ২১ হাজার ৮৫৩ এবং পারুল আক্তার (কলস প্রতীক) ৩০ হাজার ৪৪৮ ভোট পেয়েছেন।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন। উপজেলায় ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৪ জন। ভোটকেন্দ্র ছিল ৯৫ টি।