দাউদকান্দিতে ইভ টিজিং বিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা-বোনদের সম্মান করো, ইভ টিজিং বন্ধ করো’ স্লোগান সামনে রেখে গত বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বীরবাগ আইডিয়াল হাইস্কুলের মাঠে ইভ টিজিংবিরোধী এক সভা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ সভার আয়োজন করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপদেষ্টা আবু তাহের প্রধান, বীরবাগ আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশাসনিক কর্মকর্তা আবুল খায়ের তালুকদার, অধ্যক্ষ হেলাল উদ্দিন শিকদার প্রমুখ। আলোচনার আগে সংগঠনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্থানীয় নৈয়ার বাজার থেকে শুরু করে ঢাকা-মতলব সড়কের নোয়াব্দা এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়।