দাউদকান্দিতে কৃষকের স্বাস্থ্যসেবা মেলা ১৬ ফেব্রুয়ারি
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ‘হূদয়ে মাটি ও মানুষ’ এর নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কৃষকের স্বাস্থ্যসেবা মেলা ১৬ ফেব্রুয়ারি দাউদকান্দির হাটখোলায় অনুষ্ঠিত হবে।চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈমের নেতৃত্বে সকাল আটটায় এ মেলা শুরু হবে। চলবে বেলা দুইটা পর্যন্ত।দেশের আসল নায়ক কৃষকের স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, চিকিৎসা পরামর্শ, শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, টেলিভিডিও কনফারেন্স, এনসিডির ওপর স্বাস্থ্য সচেতনতা এবং কর্মশালাসহ ব্যাপক স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে ২৯তম এই স্বাস্থ্যসেবা মেলায়। দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিরা মেলা পর্যবেক্ষণ করবেন।স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।