দাউদকান্দিতে গাছ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজ ও গৌরীপুর বিলকিস মোশাররফ হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে নিম, জাম ও দেবদারুগাছের চারা লাগানো হয়েছে। বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার চারাগুলো লাগানো হয়। এ সময় গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম রেজাউল হক, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান, পরিচালক নুরুল ইসলাম নোমান ও ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।