দাউদকান্দিতে গাড়ি খাদে চিকি ৎ সা কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়রাপুর এলাকায় গতকাল রোববার চাঁদপুরের মতলব উত্তর উপজেলাগামী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক চিকি ৎ সা কর্মকর্তা নিহত এবং তাঁর স্ত্রী ও মা গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সা কর্মকর্তা ফাহমিদুল শরীফ (৩৩) স্ত্রী ও মাকে নিয়ে ঢাকার মিরপুর থেকে ব্যক্তিগত গাড়িতে কর্মস্থল যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি দাউদকান্দির কয়রাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকি ৎ সক ফারজানা আক্তার চিকি ৎ সা কর্মকর্তা ফাহমিদুল শরীফকে মৃত ঘোষণা করেন। ফাহমিদুল শরীফ মতলব উত্তর উপজেলার পাহাড়েরচর গ্রামের আবুল কাশেমের ছেলে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গাড়ির চালক হাসান আহমেদ পলাতক।এদিকে দাউদকান্দির হাসানপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছে।