দাউদকান্দিতে দুর্ঘটনায় দুই বাদামবিক্রেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিশ্বরোডের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুই বাদামবিক্রেতা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ছয়টার দিকে মহাসড়কে বালুবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরের সুমন (২২) ও আনোয়ার (২৭)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাউদকান্দির কানোরায় হেঁটে কারি কেরামত আলীর ওরসে বাদাম বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন সুমন ও আনোয়ার। দুজনের লাশ দাউদকান্দির হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে ঘাতক চালক পলাতক বলে তিনি জানান।