দাউদকান্দিতে পরিবহন নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর এলাকার দক্ষিণ সতানন্দী গ্রামে আজ শুক্রবার ভোররাতে রেজাউল করিম (৪২) নামের এক পরিবহন নেতা খুন হয়েছেন।

রেজাউল মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া গজারিয়া পরিবহনের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

দাউদকান্দি থানার পুলিশ ও নিহত পরিবহন নেতার পারিবারিক সূত্রে জানা যায়, রেজাউল তাঁর মামাতো বোনকে বিয়ে করার পর থেকে সতানন্দী গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

সাংবাদিকদের কাছে দেওয়া রেজাউল করিমের স্ত্রী আলো আক্তারের ভাষ্য, রেজাউল রাত ১২টার পর ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। আজ ভোরে ঘরের দরজা খোলার পর উঠানে তাঁর লাশ দেখা  যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, নিহত ব্যক্তির গলায় ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা অন্য কোথাও হত্যা করে তাঁকে বসতঘরের সামনে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।