দাউদকান্দিতে পলেস্তারা খসে পড়ে এইচএসসি পরীক্ষার্থী আহত
কুমিল্লার দাউদকান্দিতে এইচএসসির গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রের ছাদের পলেস্তারা খসে পড়ে এক পরীক্ষার্থী সামান্য আহত হয়েছে। এ সময় অন্য পরীক্ষার্থী ও পরিদর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন।
পলেস্তারা খসে পড়ার ঘটনা কক্ষ পরিদর্শকেরা তাৎক্ষণিক কেন্দ্র কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ওই কক্ষের পরীক্ষার্থীদের অন্য কক্ষে স্থানান্তর করে। আহত পরীক্ষার্থীর নাম আবু ইউসুফ। সে হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। ইউসুফ বলে, তার মাথা, হাত ও ঘাড়ের ওপর পলেস্তারা খসে পড়ে। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে আবার পরীক্ষা দেয়।
কক্ষ পরিদর্শক গাজীপুর কলেজের পৌরবিজ্ঞানের শিক্ষক অহিদুজ্জামান, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের ভূগোলের শিক্ষক আয়েশা সিদ্দিকাসহ কয়েকজন শিক্ষক বলেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের রাবেয়া-কবির সঞ্চৃতি হলের একটি কক্ষের ছাদের ভিম ফেটে পলেস্তারা খসে পড়ে। এতে কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। মনে হয়েছিল, পুরো ভবনটি ধসে পড়ছে। গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম রেজাউল হক বলেন, ‘১৯৭৩ সালে নির্মিত রাবেয়া-কবির সঞ্চৃতি হলটি বর্তমানে জরাজীর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ ��া�(X �蝜@��� করে দেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকটি গাড়িতে হামলা চালান। ঘটনার ছবি তোলার সময় বার্তা সংস্থা বাংলা বার্তা টোয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি তালাত আজিজ পুলিশের প্রহারে আহত হন। খবর পেয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের নেতারা থানায় ছুটে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টির সুরাহা করতে থানায় আলোচনা চলছিল। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাম্মাদ হোসেন জানান, ঘটনার সার্বিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।