দাউদকান্দিতে ফুটবল টুর্নামেন্ট
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল শুক্রবার মরহুম গোলাম মাইনুদ্দীন খান শাকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার দশপাড়া নাসিম ময়দানে বেলা তিনটায় শুরু হওয়া ওই খেলায় লালপুর একাদশ (তিতাস) হাটচান্দিনা একাদশকে (দাউদকান্দি) টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়। সাত-ষোল মানবকল্যাণ যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মেজর জেনারেল (অব.) সুিবদ আলী ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, সুন্দলপুর মডেল ইউপির চেয়ারম্যান আসলাম মিয়াজী, জিংলাতুলী ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, বারপাড়া ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খান। বিজ্ঞপ্তি।