দাউদকান্দিতে ফেনসিডিলসহ ছাত্র গ্রেপ্তার
ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ছাত্র এস এম ফরিদ আলমকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।ফরিদ সাবেক বাণিজ্যসচিব এস এম ফিরোজ আলমের ছেলে। এ ব্যাপারে দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ফরিদকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।কুমিল্লার মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আয়ুব প্রথম আলোকে জানান, ফরিদ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার থ্রি স্টার নূরজাহান হোটেলের সামনে থেকে ৪৮০ বোতল ফেনসিডিল কেনেন। এরপর তিনি আরও দুই সঙ্গী নিয়ে পাজেরো জিপে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে সাতটার দিকে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার কাছে এলে পুলিশ গাড়িটি থামায়। ওই সময় গাড়ি তল্লাশি করে ৪৮০ বোতল ফেনসিডিলসহ ফরিদকে গ্রেপ্তার করা হয়।