দাউদকান্দিতে বাসের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কানড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের চাপায় স্থানীয় বাসিন্দা সালেহা বেগম (৫৫) নিহত হয়েছেন। সালেহা কানড়া এলাকার বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন সালেহা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।