দাউদকান্দিতে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের যাত্রী শেফালি আক্তার (৩৫) নিহত হন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে এক শিশুসহ তিনজন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেট কারকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের যাত্রী কুমিল্লার চান্দিনা উপজেলার পিপিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী শেফালি আক্তার (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন নিলুফা আক্তার, রোজিনা আক্তার ও শিশু রাফি। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।