দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (২৫) ও মেহেদী হাসান (২৭) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জামালনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও মেহেদী হাসান দিনাজপুরের হাকিমপুরের রাওতারা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। মোহাম্মদ আলীর চাচা কামাল হোসেন বলেন, মোহাম্মদ আলী ও মেহেদী কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুরে সামিট গ্রুপের শ্রমিক। গতকাল সোয়া ছয়টার দিকে লক্ষ্মীপুর গ্রামে ইন্টারনেট লাইনের তার নেওয়ার সময় সেটি পাশের পল্লী বিদ্যুতের একটি মূল লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী ও মেহেদী ঘটনাস্থলেই মারা যান।