দাউদকান্দিতে বিনা মূল্যে চিকিত্সাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও চ্যানেল আই, হূদয়ে মাটি ও মানুষের যৌথ উদ্যোগে ২৯তম কৃষক স্বাস্থ্যসেবা উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে ।কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। চিকিত্সাসেবা কেন্দ্রে ব্যথা, বক্ষব্যাধি, গাইনি, শিশু, মেডিসিন, দন্ত, ইউরোলজি, সার্জারি ও নাক কান গলার চিকিত্সকেরা সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।