দাউদকান্দিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল সোমবার মানববন্ধন করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারের সামনে সকাল ১০টায় এই মানববন্ধন করা হয়। এ সময় এক সমাবেশ নেতা-কর্মীরা অভিযোগ করেন যে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। এর প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, সদস্য জামাল সওদাগর ও রাসেল মুন্সী বক্তব্য দেন।