দাউদকান্দিতে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শনিবার উপজেলার ভেলানগর গ্রামে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবদুল মান্নান, এম এইচ মোহন, হানিফ খান প্রমুখ। এ ছাড়া স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে গত শুক্রবার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি