দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ রোববার সকালে বাসচাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই নারী যাত্রী নিহত ও দুজন আহত হন। নিহত ওই দুজনের নাম জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন। তবে বাসটিকে আটক করেছে পুলিশ।