দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের সভা ঘিরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের রাসেল স্কয়ারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দাউদকান্দির সহকারী কমিশনার (এসি ল্যান্ড) সেলিম শেখ ১৪৪ ধারা জারি করেন। আজ শনিবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে সভাস্থলের আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।

দাউদকান্দি উপজেলার এসি ল্যান্ড মোহাম্মদ সেলিম শেখ বলেন, একই সময়ে একই স্থানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষ সভা ডাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।