দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার হাসানপুরে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী মারা যান এবং তিন যাত্রী আহত হন।দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুরে গৌরীপুর থেকে দাউদকান্দি সদরগামী সিএনজিচালিত অটোরিকশাকে ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং তিন যাত্রী গুরুতর আহত হন। নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার মুদাফর্দী গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০) এবং হাসনাবাদ গ্রামের মমতাজ বেগম (৪১)। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।