দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। তবে তাত্ক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুর দিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লোহাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তাঁর সহকারী মারা যান। লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।