দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি কলেজের সামনে একটি ট্রাকের চালকের সহকারী আলমাছকে (২২) মহাসড়কের চার লেন প্রকল্পের বালুবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চালক ট্রাকটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হন। আলমাছের বাড়ি নরসিংদী সদরে। বিকেল চারটার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগরে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে চালক আবদুল করিম (৫০) মারা যান। আবদুল করিমের বাড়ি দাউদকান্দির মাইজপাড়া গ্রামে।