দাউদকান্দিতে সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পাঁচটি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতেরা।
গত বুধবার দিবাগত রাতে ঢাকা-মতলব সড়কে উপজেলার ইছাপুর ভাঙ্গা সেতুর কাছে এ ঘটনা ঘটে।
দাউদকান্দির গৌরীপুর থেকে মতলবগামী মাছবোঝাই ট্রাকের যাত্রী কৃষন চন্দ্র ভৌমিক, ট্রাকের চালক শুক্কর আলী ও চালকের সহকারী খোকন মিয়া জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রায় ১০ জনের একদল ডাকাত ওই স্থানে ট্রাকটির গতি রোধ করে এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও ৩১০ টাকা ছিনিয়ে নেয়। পরে ডাকাতেরা একটি প্রাইভেট কারসহ আরও চারটি যানের গতি রোধ করে নগদ অর্থ, মুঠোফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।