দাউদকান্দিতে ৩০ কিলোমিটার জুড়ে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে আটকে আছে শত শত গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবিটি আজ উপজেলার পেন্নাই এলাকা থেকে তোলা। ছবি: আবদুর রহমান, দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে আটকে আছে শত শত গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবিটি আজ উপজেলার পেন্নাই এলাকা থেকে তোলা। ছবি: আবদুর রহমান, দাউদকান্দি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার জুড়ে আজ শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মেঘনা সেতু ও উপজেলার শহীদনগর এলাকায় ঢাকাগামী দুটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েদুল আলম প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে মহাসড়কে কাভার্ড ভ্যান দুটি বিকল হওয়ায় রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ কারণে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। কাভার্ড ভ্যান দুটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।