বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
দাউদকান্দির নয়টি ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নয়টি ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়নভিত্তিক ফাইনাল খেলা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১১-১০ গোলে গৌরীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে, সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে টিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কালাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে দক্ষিণনছরুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে কুশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভাসখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে, মালিগাঁও ইউনিয়নের মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে থৈরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে আনুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে তালেরছেও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ও পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নের শ্রীরায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শ্রীরায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বাজারখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বাজারখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বাজারখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাউয়াদি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সাতারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং বারপাড়া ইউনিয়নের বারপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে তিনচিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বারপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে বারপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।