দাউদের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দাউদ পাটোয়ারির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। জঙ্গিরা তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে দাউদকে ২ আগস্ট গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।