দাওয়াত খাওয়া হলো না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য এক আত্মীয়ের বাড়িতে রওনা দিয়েছিল বৈশাখী খাতুন (৬)। কিন্তু তার আর দাওয়াত খাওয়া হয়নি। এর আগেই তাকে লাশ হয়ে ফিরতে হয়েছে বাড়িতে। গতকাল শনিবার সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সে প্রাণ হারায়।বৈশাখীর বাবা আবদুল হান্নানের বাড়ি সদর উপজেলার আঁগরদাড়ি গ্রামে। বৈশাখীর বাবা আবদুল হান্নান জানান, দাওয়াতে যাবে বলে তাঁর মেয়ে খুব আনন্দে ছিল। তাঁদের বাড়ি থেকে রাস্তা খুব কাছে। বাড়ি থেকে বাইরে এসে তাঁর মেয়ে তাঁর আগে চলে যায়। এ সময় হঠাৎ একটি ভ্যান চাপা দিলে তাঁর মেয়ে মারা যায়।