দাওয়াত খেতে যাওয়াই যেন কাল হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্শ্ববর্তী এক বাড়িতে মেজবানের দাওয়াত খেতে যাওয়াই যেন কাল হলো। সেখানে যাওয়ার পরে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সবাই ছুটে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে আটটি বসতঘর। এ সময় পুড়ে অঙ্গার হয়ে গেছেন ৭২ বছরের বৃদ্ধা কুলছুমাও। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বক্কর আলী মাঝির বাড়িতে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ঘটা অগ্নিকাণ্ডে বাবুল হক (৫০), মনজু মিয়া (৪০), এয়ার মোহামঞ্চদ (৩৫), মো. ইদ্রিছ (৩৩), আমেনা খাতুন (৬০), মনিয়ারা বেগম (৩০), আখতার বেগম (২৮) ও নূরুল হকের বসতঘর পুড়ে গেছে। এসব বাড়ির অধিকাংশ নারী-পুরুষ পার্শ্ববর্তী বাড়িতে মেজবানের দাওয়াতে গেলে চুলা থেকে আগুন লেগে ঘরগুলো পুড়ে যায়। মেজবানবাড়ি থেকে খবর পেয়ে সবাই এসে দেখেন বাবুল হকের ঘরে থাকা তাঁর অসুস্থ মা কুলছুমা খাতুন (৭২) পুড়ে অঙ্গার হয়ে গেছেন। আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।এয়ার মোহামঞ্চদ বলেন, ‘মেজবান খেতে যাওয়াটাই আমাদের কাল হলো। আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখি সব ছাই হয়ে গেছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৃদ্ধার দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা দেন।