দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দাওয়াত না দেওয়ায় বিয়েবাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে মিঠাগঞ্জ গ্রামের অমল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাবু নামের এক ব্যক্তিকে আটক করেছে।
অমল দাসের ভাতিজা নিখিল দাস বলেন, ‘আমার কাকাতো বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সময় কয়েকজন তরুণ হামলা চালায়। হামলায় দুজন আহত হন। পরে পুলিশি পাহারায় বিয়ে সম্পন্ন হয়।